সাধারণ প্রশ্ন
ছাগলনাইয়ায় কি অনলাইনে খাবার অর্ডার করা যায়?
হ্যাঁ। TOLOB অ্যাপ বা WhatsApp-এ ছাগলনাইয়ার ১৭টির বেশি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে পারবেন। আমরা ঘরে পৌঁছে দিই।
ডেলিভারি চার্জ কত?
ছাগলনাইয়া পৌরসভার ভেতরে ডেলিভারি চার্জ ৩০৳ থেকে শুরু। দূরত্ব বাড়লে চার্জ কিমি হিসেবে একটু বাড়ে, অ্যাপে অর্ডারের আগেই দেখা যায়।
কোন কোন এলাকায় ডেলিভারি হয়?
ছাগলনাইয়া পৌরসভা, মহামায়া ইউনিয়ন, পাঠাননগর ইউনিয়ন, রাধানগর ইউনিয়ন, শুভপুর ইউনিয়ন, ঘোপাল ইউনিয়ন।
কতক্ষণে খাবার পৌঁছায়?
সাধারণত ৩০ থেকে ৬০ মিনিটের মধ্যে। অ্যাপে রাইডার কোথায় আছে লাইভ দেখতে পারবেন।
টাকা কীভাবে দেব?
খাবার হাতে পেয়ে ক্যাশ দিন (ক্যাশ অন ডেলিভারি)।
বাজার আর ওষুধও কি আনা যায়?
হ্যাঁ। TOLOB মার্ট থেকে বাজার-সদাই আর ফার্মেসি থেকে ওষুধ অর্ডার করা যায়, পার্সেলও পাঠানো যায়।
CNG মামা কী?
TOLOB অ্যাপ থেকে ছাগলনাইয়ায় CNG ডাকা যায়। কোথা থেকে কোথায় যাবেন দিলে ভাড়া আগেই দেখায়, দরদাম লাগে না। দিনভর বা দূরে যেতে ড্রাইভারসহ গাড়ি ভাড়াও নেওয়া যায়।
চাকরি আর বাসা ভাড়ার খবর কোথায় পাব?
TOLOB অ্যাপের চাকরি, বাসা ভাড়া আর বেচাকেনা ট্যাবে ছাগলনাইয়ার দোকান, অফিসের চাকরি, বাসা-দোকান ভাড়া আর পুরনো জিনিসের বিজ্ঞাপন দেখা যায়। নিজেও বিজ্ঞাপন দিতে পারবেন।